প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২২
পথশিশুদের শিক্ষার আগে থাকা-খাওয়ার নিশ্চয়তা দরকার- লিওন চৌধুরী
শেখ নেছারুল ইসলাম ||
আজ মঙ্গলবার দিনাজপুর জেলার এসডিএফ অফিসে এসডিএফ ও পল্লী ইসলামী সংস্থা ও মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজির সাথে এক সমঝোতা সাক্ষরিত হয়।
স্বাক্ষর করেন এসডিএফ এর নির্বাহী পরিচালক সেলিনা হক ও পল্লী ইসলামী সংস্থা ও মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক লিওন চৌধুরী।
শিশুরা যত ধরনের ঝুঁকির মধ্যে থাকতে পারে, তার সবই আছে পথশিশুদের৷ বিশেষ করে তাদের অধিকারের জায়গা থেকে, বঞ্চনার জায়গা থেকে, সব ধরনের ঝুঁকিতে থাকা শিশুরাই পথশিশু৷ এটাই আমরা মনে করি৷ যেমন ধরেন, একটা শিশুর সবার আগে বাসস্থানের অধিকার রয়েছে, নিরাপত্তার অধিকার রয়েছে, খাদ্যের অধিকার রয়েছে, শিক্ষার অধিকার রয়েছে৷ এসব কিছুই কিন্তু পথশিশুদের জন্য প্রযোজ্য৷ এর কোনো অধিকারই তারা পাচ্ছে না৷ তার ওপর শারীরিক এবং যৌন নির্যাতনের ঝুঁকি থাকছে রাস্তা-ঘাটে৷ তাদের ওপর অর্থনৈতিক নিপীড়ন থাকছে এবং এর চেয়েও বেশি পরিমাণে যেটা, সেটা হচ্ছে মাদক এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে শিশুদের জাড়ানো হচ্ছে৷ ফলে সার্বিকভাবেই ভয়াবহ থেকেও ভয়াবহ অবস্থার মধ্যে পথশিশুরা রয়েছে।
এ সময় লিওন চৌধুরী বলেন, পথশিশুদের উপর নির্যাতনের খবর প্রায়ই শোনা যায়৷ এ থেকে আমার ভিতরে একটা মানবিকতা কাজ করে যার জন্য পথশিশুদের নিয়ে মিটিং এর আয়োজন করা হয়। আমরা অনেক সময় দেখা যায় শুধু সরকার এর আশায় বসে থাকি কিন্তু আমরা যদি বিত্তবানরা সরকারের হাতে হাত রেখে কাজ করি তাহলে আমি মনে করি এ ধরনের সমস্যা থেকে একশভাগ সফল হবো।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত