প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২২
খানসামায় সাম্যবাদী আন্দোলনের সংগঠকের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত
শেখ নেছারুল ইসলাম ||
দিনাজপুরের খানসামায় বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের খানসামা উপজেলা শাখার সংগঠক আমীর আলীর মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ মার্চ (বুধবার) বেলা ৪ ঘটিকার সময় বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন খানসামা উপজেলা শাখার আয়োজনে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন খানসামা উপজেলা শাখার সংগঠক মোঃ আজিজার রহমান এর সঞ্চালনায় ও কমরেড কৈলাশ রায়ের সভাপতিত্বে উক্ত শোক সভায় প্রধান আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বায়ক শুভ্রাংশু চক্রবর্তী,বিশেষ আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের দিনাজপুর জেলার সমন্বায়ক এ এস এম মনিরুজ্জামান মনির ও এডভোকেট সাজেদুল আলম চৌধুরী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিরিল মুম্মু,আলতাফ হোসেন,আব্দুল মান্নান,দীনেশ চন্দ্র শীল,অমিত্য,মোহাম্মদ আলী, দিজেন্দ্র নাথ রায় ও এ্যাডভোকেট ইসমাইল হোসেনসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এ ছাড়াও কমরেড আমীর আলীর পরিবারের পক্ষ থেকে উক্ত শোক সভায় তার বড় ছেলে সাইদুর রহমান এসময় উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত