প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২২
শৈত্যপ্রবাহ যেন নিত্যদিনের সংঙ্গী এতে ভোগান্তিতে দিনাজপুরের খেটে খাওয়া মানুষ
শেখ নেছারুল ইসলাম ||
আজ রবিবার ৩০ শে জানুয়ারী রংপুর বিভাগের সবচেয়ে বড় জেলা দিনাজপুর এখানে বইছে শৈত্যপ্রবাহ
মৃদু শৈত্যপ্রবাহের হিমেল হাওয়া আর মাঘের কনকনে শীতে বিপর্যস্ত দিনাজপুর জেলার মানুষ এতে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই।
আর এই মাঘের শীতে বিপাকে পড়েছে দিনমজুর, ছিন্নমুল ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো। দিনাজপুর জ জেলার বিভিন্ন এলাকার ঘরে ঘরে শিশু, বৃদ্ধরা শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে এমন কি হাসপাতালেও শীত জনিত রুগীর সংখ্যা বেশি।
শীতের তীব্রতায় সূর্যেরে তাপ ম্লান হয়ে যায়। সকাল থেকে শীতের তীব্রতা বাড়তে থাকে। শহরের অনেক স্থানে ও সরেজমিনে খানসামা উপজেলায় রাতে ও সকালে খড়কুটো জ্বালিয়ে অনেককে শীত নিবারণ করতে দেখা যায়। খেটে খাওয়া মানুষেরা তীব্র শীতের কারণে কাজ কমে গেছে বলে জানায়।
আগামীকাল দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিলোমিটার। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে। হিমেল বাতাসের প্রভাব ও গতিবেগের কারণে বেশি শীত অনুভূত হচ্ছে।
তিনি আরও জানান, কুড়িগ্রামের রাজারহাটে ৭ দশমিক ৫, সৈয়দপুর ৮, রংপুর ৯ দশমিক ২, ডিমলা ৮ দশমিক ৯, নওগাঁয় ৮, রাজশাহী ৮ দশমিক ৯, চুয়াডাঙ্গা ৯, শ্রীমঙ্গল ৭ দশমিক ৬। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত