প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২২
খানসামায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শেখ নেছারুল ইসলাম ||
আজ মঙ্গলবার দিনাজপুর জেলাধীন খানসামা উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নানা চড়াই উৎরাই পেরিয়ে ৭৪ বছর পূর্ণ করছে।
দেশভাগের পর ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল থেকে সংগঠনটির যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠাকালীন সময়ে এর নাম ছিল ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’। পাকিস্তান আমলেই ‘মুসলিম’ শব্দটি ছেঁটে ফেলা হয়। স্বাধীনতার পর নাম হয় ‘বাংলাদেশ ছাত্রলীগ’।
গত সাত দশকে সংগঠনটি পেরিয়েছে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আর নব্বইয়ের দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ঝঞ্ঝামুখর সময়।
আজ সকালে খানসামা উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুম এর সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। এর পরে আনন্দ ও শোভাযাত্রা হয়। কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এ সময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি, খানসামা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, খানসামা উপজেলা আওয়ামিলীগের ধর্মবিষয়ক সম্পাদক মকছেদার রহমান, ১ নং আলোকঝাড়ী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মকছেদার গণি রাব্বু শাহ্, খানসামা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এরশাদ জামান,খানসামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল, খানসামা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, খানসামা উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাকেশ গুহ, যুগ্ম আহবায়ক মোস্তাফিক আহমেদ, যুগ্ম আহবায়ক আবু নাসের সরকার, যুগ্ম আহবায়ক মাহাবুব রহমান সুমন, ও খানসামা উপজেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত