প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২১
খানসামায় এক শয্যাশায়ী রোগীকে আর্থিক সয়হাতা করলেন লিওন চৌধুরী
শেখ নেছারুল ইসলাম ||
দিনাজপুরের খানসামা উপজেলার হোসেন পুর গ্রামের কৃতি সন্তান মোঃ লিওন চৌধুরী পল্লী ইসলামী সংস্থা ও মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজির ব্যাবস্থাপনা পরিচালক। তিনি তার নিজ ব্যাবসা প্রতিষ্ঠানের কাজের ফাঁকে ছুটে চলেন মানবতার সেবায়।
বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার পর থেকে করোনা আক্লান্ত রুগীদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সয়হাতা প্রদান করেন এবং তার ব্যাক্তিগত গাড়িটি করোনা আক্লান্ত রুগীর জন্য এম্বুলেন্স হিসেবে ব্যাবহার করেন এবং তিনি নিজেই পৌঁছে দিতেন হাসপাতালে। আরো অনেক মানবিক কর্মকান্ডে দেখা যায়,পল্লী ইসলামী সংস্থা ও মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজির ব্যাবস্থাপনা পরিচালক মোঃ লিওন চৌধুরীকে।
এরই ধারাবাহিকতায় দিনাজপুর জেলাধীন খানসামা উপজেলার গোবিন্দপুর গ্রামের
হাফিজুল ইসলাম তিনি শয্যাশায়ী প্যারালাইসিস রুগী তাকে দেখতে এবং আর্থিক সয়হাতা করার জন্য মানবতার ফেরীওলা লিওন চৌধুরী ঢাকা থেকে পরিবার সহ ছুটে আসেন এবং নগদ অর্থসহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী প্রদান করেন। এবং তার সার্বিক চিকিৎসার খোঁজখবর নেন।
এ বিষয়ে তিনি আরও বলেন যদি তিনি এখানে চিকিৎসা করে ভালো না হয় তাহলে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার আশ্বাস দেন।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত