প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২১
খানসামায় ৩ কীটনাশক দোকানদারকে ২৭ হাজার টাকা জরিমানা
শেখ নেছারুল ইসলাম ||
দিনাজপুরের খানসামা উপজেলায় মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক বিক্রি, মূল্য তালিকা ও ক্যাশ মেমো ব্যবহার না করার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩ দোকানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার ও কৃষি বিভাগের কর্মীগণ।
বুধবার (৮ ডিসেম্বর) উপজেলার পাকেরহাট বাজারে এই অভিযান পরিচালনা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক বিক্রির দায়ে ভাই ভাই ট্রের্ডাসকে ১০ হাজার, মহাদেব চন্দ্র চন্দ ট্রের্ডাসকে ১০ হাজার ও রাশেদ ট্রের্ডাসকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত