প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২১
খানসামায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার
শেখ নেছারুল ইসলাম ||
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে দিনাজপুরের খানসামায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫টি অসহায় পরিবারের পুনর্বাসনে পাকা বাড়ি নির্মাণ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান বিজয়ের এই মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ উপহার দেয়া হয়েছে।
উপজেলার খামারপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাঁচপীর ডাঙ্গাপাড়ায় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রতিটি বাড়ী প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা বরাদ্দে ক্ষুদ্র নৃগোষ্ঠী এই ৫টি পরিবারের পাকা বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, খানসামা উপজেলা ভূমি অফিসার মারুফ হাসান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,উপজেলার পিআইও এনামুল হাসান, উপজেলার উপ সহকারী প্রকৌশলী আর.কে রায় প্রমুখ।
এ সময় সুবিধাভোগী ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫ পরিবারের মধ্যে এক পরিবার বলেন, এই মহৎ উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি যে আমাদের মত ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
এ সময় আরো এক পরিবার বলেন, খানসামা উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে ধন্যবাদ আমাদের মত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়ে আছেন।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত