প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২১
৮ নং ওয়ার্ডের আলোচিত নাম আসাদুজ্জামান আসাদ
শেখ নেছারুল ইসলাম ||
দিনাজপুরের খানসামা উপজেলায় আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। দেশের অন্যান্য উপজেলার মতো ঐতিহ্যবাহী দিনাজপুরের খানসামা উপজেলায়ও বইছে নির্বাচনীয় হাওয়া।
প্রার্থীরা ছুটে চলেছে ভোটারদের দ্বারে দ্বারে। শীতের মৌসুমে জমে উঠেছে নির্বাচনী মাঠ। হাটে বাজারে, চায়ের দোকানে, আড্ডায় সর্বক্ষণী নির্বাচনী আমেজ। কারা হচ্ছেন নির্বাচনে প্রার্থী ও কারা হবেন এইবার জয়ী?
এরই মধ্যে ১ নং আলোকঝাড়ী ইউনিয়নের
৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আসাদুজ্জামান আসাদ এবং তিনি বলেন এবার আমি নির্বাচিত হলে আমার ৮নং ওয়ার্ড
পদপ্রার্থী হিসেবে আমি সকলের দোয়া ও সমর্থন চাচ্ছি । আমি নির্বাচিত হলে এই ওয়ার্ডের দীর্ঘদিনের চিহ্নিত সমস্যা নির্মূলসহ মাদক, সন্ত্রাস নির্মূলে সচেষ্ট হবো, ইনশাআল্লাহ। তিনি তালা মার্কায় ১ নং আলোকঝাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীতা করবেন।
এবং তিনি বলেন, আমাকে জনগণ কি স্থানে রাখবে সেটা জনগণ নির্ধারণ করবে। সুতরাং আমি সর্বক্ষণ জনগণের পাশে থাকার চেষ্টা করব।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত