প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২১
নতুন সদস্য নিচ্ছে সামাজিক সংগঠন "One Man Army
শেখ নেছারুল ইসলাম ||
ওয়ান ম্যান আর্মি একটি অলাভজনক সংস্থা, টেকসই উন্নয়ন নিয়ে কাজ করা সংস্থাটির মূল উদ্দেশ্য, তবে বৈশ্বিক জলবায়ু পরির্বতন রোধে সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করা সংগঠনটির মূল ধারা। সমাজ এবং জাতির অগ্রগতিতে তরুণদের একতাবদ্ধ করার জন্য সংস্থাটি কাজ করে যাচ্ছে। এই অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে সংস্থাটি নিয়োগ নিচ্ছে নির্বাহী সদস্য।
আবেদনকারীর যোগ্যতা :-
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বিশেষত চট্টগ্রাম থেকে তবে বাংলাদেশের অন্য যেকোনো অঞ্চল থেকে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। সমাজ সেবা করার মনোভাবী ব্যাক্তিত্ব। বন্ধুত্বপূর্ণ এবং সাংগঠনিকরা।
সুবিধাসমূহ :- যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের দক্ষতা, দলগত কাজ, সমস্যা সমাধান এবং সাংগঠনিক দক্ষতা অর্জন,
সমালোচনামূলক চিন্তা-ভাবনা উন্নত, নেটওয়ার্কিং এর সুযোগ, পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণের মাধ্যমে,বিভিন্ন সম্প্রদায়ের সাথে যুক্ত হওয়ার সুযোগ, রিকমেন্ডেশন লেটার এবং সনদপত্র প্রদান।
বিস্তারিত জানতে চোখ রাখুন ওয়ান ম্যান আর্মি ফেসবুক পেজে বা গ্রুপে।
প্রয়োজনে যোগাযোগ করতে পারেন
প্রান্ত কুমার পাল
মানব সম্পদ বিভাগ
০১৭৪২৭১৩০৩০
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত