প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২১
বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশে পরিনত হচ্ছে সফিউল আযম চৌধুরী লায়ন
শেখ নেছারুল ইসলাম ||
আজ শনিবার (০৬/১১/২০২১) সকাল ১০.৩০ ঘটিকায় সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় "বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন " এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫০ তম জাতীয় সমবায় দিবস ২০২১ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খানসামা উপজেলা নির্বাহী অফিসারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন প্রানী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন দিনাজপুর - ৪ আসনের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব আবুল হাসান মাহমুদ আলী, এ সময় বক্তব্য রাখেন খানসামা উপজেলা আওয়ামিলীগের সভাপতি ( ভারপ্রাপ্ত) সভাপতি মোস্তফা আহমেদ শাহ্ ও সাধারণ সম্পাদক সফিউল আজম চৌধুরী লায়ন, এ সময় বক্তব্য রাখেন খানসামা মুক্তিযুদ্ধ কমান্ডার মোকলেছুর রহমান, খানসামা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভিন, খানসামা ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সাইফুল ইসলাম খানসামা উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজার রহমান , বাংলাদেশ ছাত্রলীগ খানসামা উপজেলা শাখার আহবায়ক রাকেশ গুহ, আব্দুল লতিফ রানা চেয়ারম্যান বি আর ডি পি, খানসামা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোকছেদার রহমান, উপজেলা সমবায় সমিতির সকল সদস্যাগণ ও ভুক্তভোগী।
সাবেক পররাষ্ট্র মন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেন দেশের সাধারণ মানুষের জন্য সমবায় একটি বড় ভূমিকা পালন করে আমাদের খানসামা উপজেলায় অনেক গুলো সমবায় সমিতির মধ্যে ৪৮ টি চালু রয়েছে আশা করি এগুলি ঠিক মতো মানুষের সেবা নিশ্চিত করবে।
খানসামা উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সফিউল আজম চৌধুরী লায়ন বলেন সমবায় যে ভাবে কাজ করছে এতে আশা করি বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশে পরিনত হবে আশাবাদ ব্যাক্ত করি।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত