প্রিন্ট এর তারিখ : ২৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২১
ফুলপুরে পুত্রের হাতে জীবন দিতে হলো বাবাকে
শেখ নেছারুল ইসলাম ||
ময়মনসিংহের ফুলপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যুর ঘটনায় এলাকায় তোলপাড় ।
ঘটনাটি ঘটেছে ফুলপুর উপজেলার ৭নং রহিমগঞ্জ ইউনিয়নের মাটিচাপুর গ্রামে।
জানা যায়, ০১/১১/২১ রোজ সোমবার সকাল ১০টার দিকে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাটির একপর্যায়ে মৃত সমেদ আলীর ছেলে আবুল হাসেম(৪৬) কে তান নিজ বড় ছেলে মামুন মিয়া(২২) লাঠিদিয়ে মাথায় আঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় ফুলপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ নভেম্বর রোজ মঙ্গলবার দিবাগতরা অনুঃ ২ টার দিকে মৃত্যুবরণ করেন।
এ ঘটনার সততা নিশ্চিত করে ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল্লাহ্ আল মামুন বলেন, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়না তদন্তের ব্যবস্থা নেওয়া সহ অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত