প্রিন্ট এর তারিখ : ৩০ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২১
খানসামায় জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মিলাত ও আলোচনা সভা
শেখ নেছারুল ইসলাম ||
দিনাজপুরের খানসামা উপজেলায় আহবায়ক কমিটি খানসামা জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী, মিলাত মাহফিল ও আলোচনা সভা জাঁকজমকপূর্ণ ভাবে পালন কার হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, খানসামা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক মোঃ ওবায়দুর রহমান ও খানসামা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব মোঃ ওবায়দুর রহমান ( মুন্সি) এর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী রবিউল আলম তুহিন, সদস্য সফিকুল ইসলাম, সাইয়েদ আহমেদ বুলবুল, বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দীন আহমেদ, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন লিটন, মহসিন আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইসতিয়াক আহমেদ শুভ ও সদস্য সচিব রুবেল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও খামারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী সরকার দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত