প্রিন্ট এর তারিখ : ২৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২১
খানসামায় জাকজমকপূর্ন ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোধন
শেখ নেছারুল ইসলাম ||
আজ শনিবার (২৩ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় দিনাজপুর জেলার খানসামা উপজেলায় বাংলাবাজার ব্রাদার্স ইউনিয়নের আয়োজনে আঙ্গারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট/২০২১ শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল টুর্নামেন্টে ৩নং আঙ্গারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মনজিল আফরোজ পারভীন, বিশেষ অতিথি হিসেবে ২ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ আকতারুল ইসলাম বাদশাসহ আরো এলাকায় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উদ্ভোধনী খেলায় হাটখোলা সলিদাড়িটি ক্লাব বীরগঞ্জ বনাম পাটোয়ারী একাদশ পাকেরহাট।
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করবে।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত