প্রিন্ট এর তারিখ : ২৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২১
যারা এদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি তারাই অপতৎপরতা চালাচ্ছে
শেখ নেছারুল ইসলাম ||
আজ বৃহস্পতিবার দুপুরে নবনির্মিত ভবনসহ গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুর-এ গ্লুকোমা, রেটিনা ও কর্ণিয়া সাব-স্পেসিয়ালটি ইউনিট স্থাপন উদ্বোধন করেন এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এ সময় তিনি বলেন যারা এদেশের স্বাধীনতা ও উন্নয়ন মেনে নিতে পারেনি, তারাই পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক অপ-তৎপরতা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে তাদের সব মুখোশ উম্মোচন করা হবে। তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আবারও এদেশ থেকে অপ-শক্তিকে বিতারিত করতে সকলকে সহযোগীতা করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এদেশের সকল মানুষ শান্তিতে বসবাস করে আসছে। সাম্প্রদায়িক অপশক্তিরা উন্নয়নকে বাধা গ্রস্থ করতেই হিন্দু-মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি করছে। কিন্তু শেখ হাসিনা ভয় পাওয়ার মানুষ নয়, সকল অপশক্তিকে প্রতিহত হচ্ছে।
এ সময় দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ আব্দুল মোতালেব সরকার, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা এড. আব্দুল লতিফ, দিনাজপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতির সাধারন সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত