প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২১
খানসামায় শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত
শেখ নেছারুল ইসলাম
দিনাজপুর জেলার খানসামা উপজেলায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস স্লোগানে নানা কর্মসূচীতে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস-২০২১ উদযাপিত হয়েছে।
আজ ১৮ অক্টোবর সোমবার সকালে খানসামা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন পক্ষ হতে শেখ রাসেলের প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ করা হয়। পরে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ এর আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
এসময় খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল ইসলাম এর সভাপতিত্বে উপজেলার আরডিও কর্মকর্তা আবু রাহাত সোহেল রানার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, ওসি কামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোকলেছুর রহমান,কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির,পিআইও মাজহারুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোকছেদার রহমান হোসেনপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোনায়েম খান সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
প্রধান কার্যলয় : কলেজ মোড়, উপজেলা/থানা রোড, খানসামা-৫২৩০, দিনাজপুর
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা (সর্বস্ব সংরক্ষিত)