প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২১
পটুয়াখালী জেলা ছাত্রদলের কমিটিতে পদ পেতে মরিয়া ছাত্রলীগ কর্মী
শেখ নেছারুল ইসলাম
পটুয়াখালী জেলা ছাত্রদলে কে কে সুসংগঠিত ও বেগবান করার লক্ষ্যে পূর্নাঙ্গ করণ প্রক্রিয়া চলমান।
সাম্প্রতিক সময়ে কমিটি কে ঘিরে চলছে নানান ধরনের মন্তব্য, স্থানীয় ভাবে ও সামাজিক যোগাযোগের মাধ্যমে জানা যায়,
পটুয়াখালী-২ আসনের সাংসদ আ স ম ফিরোজ সাহেবের ঘনিষ্ঠ লোক ও ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম স্রাবন পটুয়াখালী জেলা ছাত্রদলের পদ প্রত্যাশি।
এই ছাত্রলীগ কর্মী সাংসদ সদস্যের বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত থাকতেন এবং আওয়ামী ইউপি চেয়ারম্যানের সাথে বিভিন্ন প্রোগ্রামের দায়িত্ব পালন করেন ও ছাত্রলীগের যে কোন প্রোগ্রামে সচ্ছল ভূমিকা পালন করেন।
এ দিকে সাইফুল ইসলাম স্রাবনের এ সকল কর্মকান্ডের প্রমান সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হলে ক্ষোপ প্রকাশ করেন তৃণমূল থেকে বেড়ে ওঠা ছাত্রদলের ত্যাগী কর্মীরা। তাদের একটাই প্রত্যাশা কোন ছাত্রলীগ কর্মী যেন ছাত্রদলের কমিটিতে আসতে না পারে সেজন্য তারা হাই কমান্ডের কাছে আবেদন করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন পটুয়াখালী জেলা ছাত্রদলের সাধারণত সম্পাদকের সাথে তার ভালো সম্পর্ক গড়ে ওঠলে তিনি ছাত্রলীগ কর্মীকে জেলা ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটিতে নিয়ে আসার সার্বক্ষনিক প্রচেষ্ঠা চালায়।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
প্রধান কার্যলয় : কলেজ মোড়, উপজেলা/থানা রোড, খানসামা-৫২৩০, দিনাজপুর
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা (সর্বস্ব সংরক্ষিত)