প্রিন্ট এর তারিখ : ২৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২১
খানসামা স্বাস্থ্য কমপ্লেক্সে সেনাবাহিনী কর্তৃক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান
শেখ নেছারুল ইসলাম ||
আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর ২ ঘটিকায় দিনাজপুর জেলার খানসামা উপজেলায় খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট) এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক ডাঃ শামসুদ্দোহা মুকুল হাতে করোনা সহায়তার অংশ হিসেবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন মেজর জেনারেল এস এম কামরুল হাসান, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার রংপুর এরিয়া ও ১৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান, পিএসসি এর তত্ত্বাবধানে এবং সেনাবাহিনী প্রধানের নির্দেশক্রমে ১৬ পদাতিক ব্রিগেড এর অধিনস্ত ৩৬ বীর (রিয়ার) এর অধিনায়ক মেজর আবদুল্লাহ-আল-ইমরান, পিএসসি।
সেনাবাহিনী মেজর বলেন; বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা পরবর্তী দেশের যে কোন প্রয়োজনে যে কোন পরিস্থিতি মোকাবেলায় সাধারণ জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও সেনাবাহিনী বেসামরিক প্রশাসন তথা দেশের যে কোন প্রয়োজনে সর্বদা পাশে থাকবে।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত