প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২১
খানসামায় পূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা সম্পর্কে দিক নির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
শেখ নেছারুল ইসলাম
দিনাজপুরের খানসামা উপজেলায় ১নং বিট পুলিশিং এর আয়োজনে আজ সকাল ১১.৩০ ঘটিকায় ১ নং আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদে পূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা সম্পর্কে দিক নির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন, বিট ইনচার্জ গোপাল চন্দ্র সরকার, সহকারী বিট ইনচার্জ মোঃ তবিবর রহমান, ১ নং আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. স.ম আতাউর রহমান বাচ্চু, খানসামা উপজেলা পূজা কমিটির সভাপতি ধীমান চন্দ্র দাস, এছাড়াও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং সদস্যবৃন্দ।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন; আপনারা সুন্দর ভাবে পূজা উদযাপন করবেন। স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জন দিবেন এবং সন্ধ্যার আগেই বিসর্জন দেওয়ার চেষ্টা করবেন।
১ নং আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. স.ম আতাউর রহমান বাচ্চু বলেন; আপনারা নিজ নিজ মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করবেন এবং আপনাদের সহযোগিতা করবেন আইন শৃঙ্খলা বাহিনী।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খানসামা উপজেলা শাখার সভাপতি ও জেলার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ধীমান চন্দ্র দাস বলেন; আমাকে আপনারা পূজা চলাকালীন ২৪ ঘন্টাই ফোন দিতে পারেন যে কোনো সমস্যায় আমি সমাধান দেওয়ার চেষ্টা করব।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
প্রধান কার্যলয় : কলেজ মোড়, উপজেলা/থানা রোড, খানসামা-৫২৩০, দিনাজপুর
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা (সর্বস্ব সংরক্ষিত)