প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২১
শুভ জন্মদিন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শেখ নেছারুল ইসলাম
আমাদের দিনাজপুরে অবস্থিত বাংলাদেশের এটি ২য় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং উত্তরাঞ্চলের সেরা বিদ্যাপীঠ যা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মাঝে শীর্ষস্থানীয়। এটি উত্তরবঙ্গ তথা রংপুর বিভাগের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দিনাজপুরে বাঁশেরহাট নামক স্থানে অবস্থিত একটি সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে সবচেয়ে বেশি বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করেন এই বিদ্যাপীঠে।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু ১৯৭৬ সালে এগ্রিকালচারাল এক্সটেনশন ট্রেনিং ইনিস্টিটিউট (AETI) হিসেবে যা কৃষিতে ডিপ্লোমা ডিগ্রী প্রদান করতো। ১৯৮৮ সালের ১১ নভেম্বর এটিকে স্নাতক পর্যায়ে কৃষি কলেজে উন্নীত করা হয়। এটি তখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর অধিভুক্ত কলেজ ছিল। ১১ সেপ্টেম্বর ১৯৯৯ এই কলেজকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেয়া হয়। এটিই বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালিত হয়।
২০০০ সালে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার লক্ষে “বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প” গ্রহণ করা হয়। ৮ জুলাই ২০০১ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ করা হয়। ২০০২ সালের ৮ এপ্রিল মহামান্য রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। ১৬ই এপ্রিল আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়।
এই বিশ্ববিদ্যালয়ে ৯টি অনুষদের অধীন ২৩টি স্নাতক ডিগ্রী এবং পোস্ট গ্র্যাজুয়েট অনুষদের অধীন ৩২টি স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করে। উপাচার্য হিসেবে বর্তমানে দ্বায়িত্ব পালন করছেন শ্রদ্ধেয় প্রফেসর ড.এম. কামরুজ্জামান। বর্তমানে ক্যাম্পাসের আয়তন ১৩৫ একর। ছেলে মেয়ে ও বিদেশি শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা ৯টি আবাসিক হল রয়েছে এই বিশ্ববিদ্যালয়টিতে। বর্তমানে অধ্যায়নরত রয়েছে প্রায় ১১,০০০ হাজারেরও অধিক শিক্ষার্থী।
প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের দিনে সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী সকলকেই আন্তরিক শুভেচ্ছা। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে উন্নত দেশ গড়তে উচ্চ শিক্ষার গুনগত মান বজায় রেখে এবং গবেষণায় অধিক বিনিয়োগের মাধ্যমে নতুন উদ্ভাবন দেশ ও জাতির জন্য বেশি বেশি কল্যাণ বয়ে আনুক সেই প্রত্যাশায় অনেক অনেক শুভ কামনা।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
প্রধান কার্যলয় : কলেজ মোড়, উপজেলা/থানা রোড, খানসামা-৫২৩০, দিনাজপুর
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা (সর্বস্ব সংরক্ষিত)