প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২১
ছাত্রলীগ নেতা সাজ্জাদ ইসলামের উপর আরোপিত সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আনন্দ মিছিল
শেখ নেছারুল ইসলাম
দিনাজপুর জেলার খানসামা উপজেলার ২ নং ভেড়ভেড়ী ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ ইসলামের উপর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্যের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হয়।
এরপর সন্ধায় দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী, খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য, যুগ্ম-সাধারন সম্পাদক প্রদীপ চৌধুরী, সহ-সম্পাদক নাসিম ইকবাল, স্কুল বিষয়ক সম্পাদক পুতুল চন্দ্র রায়, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম রাহুল, সাধারন সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান, খানসামা উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রেজাউল করিমকে ধন্যবাদ জানিয়ে খানসামা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে আলোচনা সভার মধ্য দিয়ে কার্যক্রম শেষ হয়। এসময় নেতাকর্মীরা তাকে ফুলের মালা পরিয়ে বরণ করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন খানসামা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক লিটন রহমান লিটু, উপজেলা আওয়ামী মৎসজীবীলীগের আহ্বায়ক সুশান্ত মহত, যুগ্ম আহ্বায়ক শেখ নুরজামাল, সদস্য সচিব সবুজ হোসেন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
প্রধান কার্যলয় : কলেজ মোড়, উপজেলা/থানা রোড, খানসামা-৫২৩০, দিনাজপুর
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা (সর্বস্ব সংরক্ষিত)