প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২১
খানসামায় হোসেনপুর ডিগ্রী কলেজে চলছে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস
শেখ নেছারুল ইসলাম
আজ বুধবার ২২/০৯/২০২১দিনাজপুরের খানসামা উপজেলার হোসেনপুর ডিগ্রী কলেজে সরকারি নির্দেশনায় স্বাস্থবিধি মেনে উৎসবমুখর পরিবেশে চলছে শ্রেণিকক্ষের পাঠদান। সরেজমিনে দেখা যায় কলেজে গেট পার হতেই একজন একজন করে থার্মোমিটার দ্বারা জ্বরের তাপমার্ত্রা মেপে ক্লাস এ প্রতি টেবিলে একজন করে বসে পাঠদান করানো হয়। দীর্ঘদিন কলেজ বন্ধ থাকায় কঠোর মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন আমরা খুবই আনন্দিত যে এতদিন পর আমরা আবারও ক্লাসে ফিরলাম আশাকরি আমরা আমাদের কলেজের মান রক্ষা করতে পারব।
হোসেনপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোনায়েম খান বলেন, দীর্ঘদিন পর সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে এতে শিক্ষক-শিক্ষার্থী সবাই উচ্ছ্বসিত। স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে আমাদের কলেজের পাঠ দান চলতেছে আশাকরি এর ধারা অব্যাহত থাকবে । গত( ১২ সেপ্টেম্বর) থেকে আমাদের কলেজের সকল কার্যক্রম চলতেছে। আশা করি এর ধারা অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর ভালো লাগল যে সারাদেশের ন্যায় হোসেনপুর ডিগ্রী কলেজের শিক্ষর্থীরা স্বাস্থবিধি মেনে দীর্ঘ দেড় বছর পর আবারও শ্রেণিকক্ষে আসছে আমি খুবই আনন্দিত। আশা করি উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান এভাবে কাজ করে যাবে।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
প্রধান কার্যলয় : কলেজ মোড়, উপজেলা/থানা রোড, খানসামা-৫২৩০, দিনাজপুর
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা (সর্বস্ব সংরক্ষিত)