প্রিন্ট এর তারিখ : ২৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২১
খানসামায় আজ থেকে মধ্যজোয়ার গীতা বিদ্যালয়ে ক্লাস চালু
শেখ নেছারুল ইসলাম ||
দিনাজপুরের খানসামা উপজেলার ৪ নং খামারপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মধ্যজোয়ার গীতা বিদ্যালয় দীর্ঘদিন ধরে করোনার জন্য বন্ধ থাকায় আজ শুক্রবার পুনরায় আগের মতোই ক্লাস চালু হলো।এখানে সকাল ৮ টা থেকে ১১ টা পযর্ন্ত পড়ানো হয়। এখানে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ভগবান শ্রীকৃষ্ণের বাণী ও গীতা চর্চা করানো হয় । এখানে ৪ জন শিক্ষক দ্বারা পাঠদান করানো হয়। যাতে করে এই সনাতন ধর্ম সম্পর্কে আমাদের হিন্দু ধর্মালম্বীরা জানতে পারে। মধ্যজোয়ার গীতা বিদ্যালয়ের শিক্ষিকা শ্রী মতি হেমা রায় বলেন আমরা সনাতন ধর্মাবলম্বীরা অনেকেই গীতা চর্চা করিনা এবং অনেক সমস্যার সম্মুখীন হই তাই মূলত এই বিদ্যালয় চালু করি।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত