প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২১
খানসামায় গাউসুল আযম আই হসপিটালের ফ্রি চক্ষু ক্যাম্প
শেখ নেছারুল ইসলাম
দিনাজপুরের খানসামা উপজেলায় আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় প্রগতি কিন্ডার গার্ডেন স্কুলে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুরের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। করোনার স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ৫৫০ রোগী চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এর মধ্য থেকে ছানি পড়া ৬৫ জন রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য নির্বাচন করা হয়। গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুরের ডাঃ ফাহমিদা নাজমীন ও ডাঃ এস এম হুসেন সাদাত এর নেতৃত্বে সাত সদস্যের একটি মেডিকেল টিম রোগী দেখেন সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
বাছাইকৃতদের সাথে ক্যাম্প শেষে মতবিনিময় করেন দিনাজপুর গাউসুল আযম বিএনএসবি আই হসপিটালের ডাক্তারগণ, সাবেক মহিলা মেম্বার মোছাঃ আহেদা বেগম, সাবেক মেম্বার মোঃ আতিকুর রহমানসহ আরো অনেকে। বাছাইকৃতদের ২০ সেপ্টেম্বর দুপুর ১২ টায় খানসামা থেকে দিনাজপুর গাওসুল আযম আই হসপিটালে নিয়ে যাওয়া হবে। ২১ সেপ্টেম্বর অপারেশন করা হবে। ২২সেপ্টেম্বর আবার নিয়ে আসা হবে। ৬৫ জনের অপারেশন, যাতায়াত, থাকা খাওয়ার ব্যবস্থা আয়োজক প্রতিষ্ঠানদ্বয় বহন করবে।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
প্রধান কার্যলয় : কলেজ মোড়, উপজেলা/থানা রোড, খানসামা-৫২৩০, দিনাজপুর
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা (সর্বস্ব সংরক্ষিত)