প্রিন্ট এর তারিখ : ২৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২১
খানসামার হোসেনপুর ডিগ্রি কলেজে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ
শেখ নেছারুল ইসলাম ||
সারাদেশের ন্যায় দিনাজপুর জেলার খানসামা উপজেলায় করোনার প্রভাবে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এতে স্বস্তির নিশ্বাস ফেলছেন দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এদিকে বিদ্যালয় খোলার আগমূহুর্তে প্রতিটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পরিষ্কার পরিচ্ছন্নের কার্যক্রম চলছে।
সরেজমিনে দেখা যায়, (১১ সেপ্টেম্বর) খানসামা উপজেলার হোসেনপুর ডিগ্রী কলেজসহ উপজেলার সকল প্রাইমারী-মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চলছে। শ্রেণিকক্ষের বেঞ্চ এবং কক্ষের দেয়ালে জমে থাকা মাকড়াসার জাল অপসারণ ও জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।
এদিকে দীর্ঘদিন পর বিদ্যালয় খোলার খবরে শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেছেন। হোসেনপুর ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তারা হলেন জানান ফরহাদ রেজা,রাকিবুল ইসলাম,রাব্বিল হোসেন,সুইটি আক্তার,আলামিন ইসলাম আগামীকাল আমাদের কলেজ খুলবে। আমরা খুব খুশি যে অনেকদিন পরে আবারও আগের মতোই কলেজ আসতে পারব। ক্লাস করতে পারব, আমাদের পড়ালেখাও ভালো হবে। স্কুল- কলেজ খুলে দেওয়াতে আমাদের অনেক ভালো লাগছে। আমরা অনেক আনন্দিত। আমাদের বন্ধুদের সাথে দেখা হবে। সবাই আবারও একসাথে ক্লাস করতে পারব। স্কুল খুলে দেওয়াতে আমাদের জন্য অনেক ভাল হয়েছে।
হোসেনপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোনায়েম খান বলেন, দীর্ঘদিন পর সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে এতে শিক্ষক-শিক্ষার্থী সবাই উচ্ছ্বসিত। স্বাস্থ্যবিধি মেনে কালকে থেকে কলেজের সকল কার্যক্রম শুরু হবে।
ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার খবর পেয়ে সকলেই আনন্দিত। উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। প্রায় সকল কাজ সম্পন্ন হয়েছে।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত