প্রিন্ট এর তারিখ : ২৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২১
খানসামা প্রেসক্লাবে বিজনেস বাংলাদেশ পত্রিকার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত
শেখ নেছারুল ইসলাম ||
জনপ্রিয় দৈনিক বিজনেস বাংলাদেশ ৫ম বছরে পদার্পণ উপলক্ষে খানসামা প্রেসক্লাবে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খানসামা প্রেস ক্লাবের সভাপতি মো: মোজাফফর হোসেন এর সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খানসামা থানা অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন, বিশেষ অতিথি অ্যাড সোয়েব হোসেন সিজু, বিজনেস বাংলাদেশ পত্রিকার খানসামা উপজেলা প্রতিনিধি শেখ নেছারুল ইসলাম,আত্রাই বার্তার স্টাফ রিপোর্টার ভুবন সেন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, কালের কণ্ঠ শুভসংঘ এর খানসামা উপজেলা শাখার সভাপতি আফ্রিদি হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন খানসামা প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকগণ।
অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। এই আয়নায় সমাজকে দেখা যায়। বিজনেস বাংলাদেশ যেভাবে সমাজের সকল বিষয়গুলো সুন্দর ভাবে তুলে ধরে, এ ধারা অব্যাহত থাকলে সমাজের সকল বিষয় সুষ্ঠ ভাবে পরিচালিত হবে।
অ্যাড সোয়েব হোসেন সিজু বলেন, একটি উপজেলা সুন্দর ভাবে পরিচালনা করতে সাংবাদিকের ভূমিকা অনেক। সৎ ও নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করলে উপজেলা ও সমাজের কল্যাণ নিশ্চিত হবে।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত