প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২১
খানসামায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন উপজেলা মৎস্য কর্মকর্তা
শেখ নেছারুল ইসলাম
দিনাজপুরের খানসামা উপজেলায় মৎস্য অফিস কর্তৃক আয়োজিত ২৮ অক্টোবর সকাল ১১ টার সময় অফিস কক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে জাতীয় মৎস্য সপ্তাহ/২১ পালন উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ“বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি” এ প্রতিপাদ্য বিষয় মৎস্য সেক্টরে বর্তমান বাংলাদেশ সরকারের অগ্রগতি ও সাফল্য মাছ উৎপাদনে স¦য়ংসম্পূর্ণ বিষয় এবং স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক ২৮ হতে ৩ সেপ্টেম্বর সপ্তাহ ব্যাপী ব্যাপক প্রচারণা ও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মৎস্য সপ্তাহ পালিত হবে মর্মে এ কথা উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন মতবিনিময় সভায় সাংবাদিকদের জানান।
এ সময় সাংবাদিক তফিজ উদ্দিন আহমেদ,সাংবাদিক নুরনবী,সাংবাদিক এস এম রকি সহ অন্যান্য সকল সাংবাদিক,সকল মৎস্য চাষী,মৎস্য জীবী, আড়ৎদার ও মৎস্য ব্যাবসায়ী গণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
প্রধান কার্যলয় : কলেজ মোড়, উপজেলা/থানা রোড, খানসামা-৫২৩০, দিনাজপুর
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা (সর্বস্ব সংরক্ষিত)