প্রিন্ট এর তারিখ : ২৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২১
খানসামায় জুয়া খেলার অপরাধে চারজনের ভ্রাম্যমাণ আদালতে জেল
শেখ নেছারুল ইসলাম ||
শনিবার দিনাজপুরের খানসামা উপজেলায় জুয়া খেলার অপরাধে ৪ জন জুয়ারুকে আটক করেছে খানসামা থানা পুলিশ।ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ জন জুয়ারুকে ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মারুফ হাসান।
আটককৃতরা হলেন জয়গঞ্জ এলাকার নুরআলম,নেজারুল,ইয়াকুব ও জহুরুল ইসলাম
(২৭আগস্ট) শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খানসামা উপজেলার জয়গঞ্জ এলাকা থেকে আটক করে থানা পুলিশ।
খানসামা অফিসার্স ইনচার্জ শেখ কামাল হোসেন জানান,মাদক ও জুয়া প্রতিরোধে সবসময় সজাগ আছে থানা পুলিশ। এজন্য সহযোগিতা প্রয়োজন এলাকাবাসীর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মারুফ হাসান বলেন,জনসচেতনতাই হতে পারে খানসামা উপজেলাকে জুয়া ও অপরাধমুক্ত রাখতে। এটা বাস্তবায়নে প্রশাসন সর্বদা কঠোর।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত