প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২১
খানসামা থানায় করোনা যোদ্ধা নাজমুল ইসলাম স্মৃতি পাঠাগার উদ্বোধন
শেখ নেছারুল ইসলাম
দিনাজপুর জেলায় খানসামা থানায় মরহুম কনস্টবল করোনা যোদ্ধা নাজমুল ইসলাম স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব আবুল হাসান মাহমুদ আলী এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব উল ইসলাম, বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারেস, খানসামা থানা অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন, খানসামা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা আহমেদ শাহ্, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, খানসামা প্রেস ক্লাব সভাপতি মোঃ মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক, ও থানার সকল পুলিশ সদস্য গন।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, গ্রন্থাগার মানুষের জ্ঞান চর্চার কেন্দ্র। থানার ভেতরে গ্রন্থাগার স্থাপন আসলেই নজিরবিহীন।
খানসামা থানা অফিসার ইনচার্জ শেখ কামান হোসেন বলেন, করনায় আক্রান্ত হয়ে খানসামা উপজেলার সন্তান নাজমুল ইসলাম মৃত্যুবরণ করেন। তার স্মৃতি সংরক্ষণে নাজমুল ইসলাম স্মৃতি পাঠাগার স্থাপন করা হয়। এখানে সকল মানুষ এখানে এসে জ্ঞানচর্চা করতে পারবেন।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
প্রধান কার্যলয় : কলেজ মোড়, উপজেলা/থানা রোড, খানসামা-৫২৩০, দিনাজপুর
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা (সর্বস্ব সংরক্ষিত)