প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২১
হাট উন্নয়ন তহবিলের টাকায় রাস্তা নির্মাণ কাজ শুরু হলো
শেখ নেছারুল ইসলাম
প্রত্যন্ত উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলা থেমে নেই উন্নয়ন কাজে। এরই ধারাবাহিকতায় খানসামা উপজেলার বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটে গত( ৭ জুলাই)এই রাস্তার নির্মাণ কাজের পরিকল্পনা প্রণয়ন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৩ নং আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ এবং ইঞ্জিনিয়ার গন । এরই ধারাবাহিকতায় আজ শুরু রাস্তা নির্মাণ কাজ।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন হাটের সার্বিক কার্যক্রমকে ত্বরান্বিত করা এবং জনদুর্ভোগ লাঘবে হাট উন্নয়ন তহবিলের অর্থায়নে পাকেরহাটে আজগর মেম্বারপাড়া হতে ছাগল হাটি পর্যন্ত ৩২০ ফুট দৈর্ঘ্যের এবং ১০ ফুট প্রস্থের আরসিসি রাস্তার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। রাস্তাটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম।সে সময় আরো উপস্থিত ছিলেন ৩ নং ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ,ইঞ্জিনিয়ার আরও অনেকে।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
প্রধান কার্যলয় : কলেজ মোড়, উপজেলা/থানা রোড, খানসামা-৫২৩০, দিনাজপুর
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা (সর্বস্ব সংরক্ষিত)