প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২১
সুন্দর বন থেকে বিষ দিয়ে মাছ শিকার করে ১৫০ কেজি চিংড়ি সহ আটক ২
শেখ নেছারুল ইসলাম
খুলনা জেলার কয়রা উপজেলায় সোমবার সকালে ৩ নম্বর কয়রা গ্রামের জিয়াদের মোড় থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আটকরা হলেন কয়রা উপজেলার জোড়শিং গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে খালিদ হোসেন ও নজরুল ঢালীর ছেলে পলাশ ঢালী।
কয়রা থানার ওসি রবিউল হোসেন জানান, দীর্ঘদিন ধরে সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ ধরা চলছে। পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ১০টার দিকে ৩ নম্বর কয়রা গ্রামের জিয়াদের মোড় থেকে খালিদ হোসেন ও পলাশ ঢালীকে আটক করা হয়।
“এ সময় পাঁচটি ড্রাম ভরতি প্রায় ১৫০ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে, যেগুলো বিষ দিয়ে ধরা হয়।”
ওসি রবিউল হোসেন আরও জানান, তারা এ চিংড়িগুলো উপজেলা সদরের আড়তে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আদালতে পাঠানো হয়েছে।
আত্রাই বার্তা /ভুবন সেন
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
প্রধান কার্যলয় : কলেজ মোড়, উপজেলা/থানা রোড, খানসামা-৫২৩০, দিনাজপুর
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা (সর্বস্ব সংরক্ষিত)