প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২১
খানসামা উপজেলায় পাঁচ মসজিদে চুরি
শেখ নেছারুল ইসলাম
দিনাজপুরের খানসামা উপজেলায় ৫ টি মসজিদে চুরির ঘটনা ঘটছে। চোরেরা বিভিন্ন মসজিদের তালা ভাংচুর করে দান বাক্স ও ক্যাশ ভেঙ্গে নগদ টাকা নিয়ে
যাচ্ছে।
শুক্রবার রাতে খানসামা উপজেলার আঙ্গার পাড়া ইউনিয়নের পরিষদের আদর্শ গ্রাম জামে মসজিদের মূল দরজা ভেঙ্গে আযান দেওয়া মাইকের মেশিন, সৌর বিদ্যুতের ব্যাটারি ও ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এদিনে এছাড়াও পাকেরহাট পানধোয়ার ঘাট জামে মসজিদে ব্যাটারি চুরির ঘটনা ঘটে। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঐতিহাসিক আওকরা মসজিদে ৪ টি ফ্যান ও পাকেরহাট হাসপাতাল জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি হয়েছিল। এছাড়াও গত সোমবার ও বুধবার দুই ধাপে গোয়ালডিহি ইউনিয়নের পশ্চিম হাসিমপুর বড় মসজিদ পাড়ার নদীর পাড় নূরানী জামে মসজিদের বৈদ্যুতিক ট্রান্সমিটার, আউজার ব্র্যান্ডের মাইক সেটের মেশিন এবং গাজী ব্র্যান্ডের এক হার্জের মর্টার চুরি করে নিয়ে যায়। চুরির বিষয়গুলি নিশ্চিত করে খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন মসজিদে বলেন, চুরির বিষয়গুলো গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। লকডাউনের কারনে ছিচকে চোরেরা এই চুরির ঘটনা গুলো ঘটাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার গুলো রহস্য উদঘাটনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে থানা পুলিশ।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
প্রধান কার্যলয় : কলেজ মোড়, উপজেলা/থানা রোড, খানসামা-৫২৩০, দিনাজপুর
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা (সর্বস্ব সংরক্ষিত)