প্রিন্ট এর তারিখ : ৩০ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২১
খানসামা উপজেলা শিশুপার্ক এর উদ্বোধন
শেখ নেছারুল ইসলাম ||
দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ চত্বরে নান্দনিক শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে আজ ।
আজ বুধবার সকাল ১১ টায় ভার্চুয়ালী উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী। উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম পার্ক ঘুরে দেখান সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ সরকার, খানসামা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত