প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২১
খানসামা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেখ নেছারুল ইসলাম
খানসামা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর উদ্যোগে খানসামা উপজেলা প্রশাসনের সহযোগিতায় শিশুদের মেধা বিকাশ ও স্মার্ট-ফোন এর প্রতি নির্ভরতা দূর করতে খানসামা উপজেলা শিশু পার্কে ২ দিন ব্যাপী ৫ জুন ও ৬ জুন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুন) খানসামা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর উদ্যোগে খানসামা উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিনাজপুরের খানসামা উপজেলায় , উপজেলা শিশু পার্কে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
খানসামা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সভাপতি ফুয়াদ হাসান পার্থ জানান, নতুন প্রজন্মের স্মার্ট ফোন গেইমসের প্রতি যে আসক্তি যেটা থেকে তাদের বের করে নিয়ে আসতে সৃজনশীল চর্চা ও তাদের মেধা বিকাশের জন্য, সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিশীম, সে উদ্দেশ্যে আমরা চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করেছি । প্রতিযোগিতায় ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ছিল ক-বিভাগ, ৬ষ্ঠ শ্রেণী থেকে ৮ম শ্রেণী ছিল খ বিভাগ। এই ২ বিভাগে শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুইটি বিভাগ থেকে ক্রমান্বয়ে ১ম, ২ম ও ৩য় পুরষ্কার প্রদান করা হয়।
দুই দিনের প্রতিযোগিতায় প্রায় ৯০ জন শিশু অংশগ্রহণ করে । তাদের সবাইকে ছবি আঁকার মৌলিক সরঞ্জাম বোর্ড, আর্ট পেপার, পেন্সিল, ইরেজার , পেন্সিল শার্পনার ও কালার পেনসিল দেয়া হয় । পার্কের মুক্ত পরিবেশে শিশুরা নিজের পছন্দ মত ছবি আকে ।
খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, পার্কের মুক্ত পরিবেশে শিশুরা ছবি আঁকার মাধ্যমে তাদের মাঝে সৃজনশীল মনোভাব সৃষ্টি হয়।
স্বাস্থ্যবিধি মেনে, সুন্দর ভাবে প্রতিযোগিতা সম্পন্ন করতে খানসামা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মৃণাল মহন্ত, প্রচার সম্পাদক ও কোষাধ্যক্ষ সুরঞ্জন দাস, প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ নেছারুল ইসলাম সহ সকল সদস্যরা নিজ দায়িত্ব পালন করেন।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
প্রধান কার্যলয় : কলেজ মোড়, উপজেলা/থানা রোড, খানসামা-৫২৩০, দিনাজপুর
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা (সর্বস্ব সংরক্ষিত)