প্রিন্ট এর তারিখ : ২৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২১
খানসামায় দোস্ত এইড সোসাইটির উদ্যোগে টিউবওয়েল বিতরণ
শেখ নেছারুল ইসলাম ||
দিনাজপুরের খানসামা উপজেলায় দোস্ত এইড সোসাইটি এর উদ্যোগে বিনামূল্যে ৫০ টি নলকূপ বিতরণ করা হয় । আজ সকাল ১১ টায় খানসামা উপজেলা কমপ্লেক্স হলরুমে স্বাস্থ্যবিধি মেনে টিউবওয়েল বিতরন করা হয় । বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল ইসলাম , প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দোস্ত এইড সোসাই
[caption id="attachment_3029" align="aligncenter" width="300"] বক্তব্য রাখছেন এনও খানসামা[/caption]
টির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী । সভাপতিত্ব করেন ইলিভেট ক্যারিয়ার হ্যাবিটেশন অর্গানাইজেশন ইকো এর নির্বাহী পরিচালক হুমায়ূন কবির শাহ্ তুহিন ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইকো এর কোষাধ্যক্ষ মোঃ হাশেম আলী, প্রজেক্ট ম্যানেজার মোঃ মাহাবুবুর রহমান।
[caption id="attachment_3028" align="aligncenter" width="300"] বক্তব্য রাখছেন ইকো এর নির্বাহী পরিচালক হুমায়ূন কবির শাহ্ তুহিন[/caption]
উপজেলা নির্বাহী অফিসার মাহবুবব-উল ইসলাম বলেন এধরনের উন্নয়ন হচ্ছে মানবিক উন্নয়ন । মানুষ বিনামূল্যে বিশুদ্ধ পানি পান করার নিশ্চয়তা পাচ্ছেন আমাদের সমাজের জন্য অনেক বড় কাজ ।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত