প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২১
বাংলাদেশ কনক্রিট ব্লক এসোসিয়েশন (বিসিবিএ) এর বার্ষিক বনভোজন -২০২১
শেখ নেছারুল ইসলাম ||
প্রকৃতির সান্নিধ্য মানুষকে বরাবরই আকর্ষণ করে। কারো কাছে পাহাড়ের সবুজ মিতালি, আবার কারো কাছে সাগরের কলতান এক আনন্দময় মুহূর্ত হিসেবে দেখা দেয়। জীবনের ব্যস্তময় সময় থেকে ছুটি নিয়ে নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলার এ যেন এক সুবর্ণ সুযোগ।
তাই মানুষ সেই আদিকাল থেকেই প্রকৃতির নিবিড় ভালবাসার টানে ছুটে আসে বারবার। সেই সুরে তাল মিলিয়ে বাংলাদেশ কনক্রিট ব্লক এসোসিয়েশন(বিসিবিএ) এর বার্ষিক বনভোজন-২০২১ অনুষ্ঠিত হয় ১২ ফেব্রুয়ারি রোজ শুক্রবার। পদ্মা পারে অনুষ্ঠিত বার্ষিক বনভোজনে অংশগ্রহণ করেন(বিসিবিএ) সদস্যরা। প্রায় ৭০ জন প্রকৃতি প্রেমী সদস্যের পদচারণয় মুখরিত হয় মাওয়া রিসোর্ট।
[caption id="attachment_2869" align="aligncenter" width="336"] মাওয়া রিসোর্ট এ সদস্য বৃন্দ[/caption]
ঢাকা সহ সারাদেশ থেকে একে একে ১২ তারিখ সকাল ৮টায় বিসিবিএ এর সকল সদস্য একত্রিত হয়ে ফার্মগেট হতে পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা দেন । মাওয়া রিসোর্ট এ পৌঁছে সুস্বাদু নাস্তা করে দিন ব্যাপী বনভোজন কার্যক্রম শুরু করা হয়।
বিসিবিএ এর চেয়ারম্যান এ এস এম সালেহ্ আহমেদ এর সভাপতিত্বে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। মাহমুদুর রহমান সাজুর সঞ্চালনায় অনুষ্ঠান উপভোগ করেন সদ্যবৃন্দ।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে "মাটি পোড়ানো ইট না বলুন , নির্মাণে কনক্রিট ব্লক ব্যবহার করুণ" এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ কনক্রিট ব্লক এসোসিয়েশন(বিসিবিএ) এর মুল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন বিসিবিএ এর মহাসচিব প্রকৌশলী বজলুর রহমান । তিনি পরিবেশ দূষণ মুক্ত বাংলাদেশ গড়ার মূল লক্ষ্য বাস্তবায়নে বিসিবিএ এর আগামীর পরিকল্পনা আলোচনা করেন ।
[caption id="attachment_2874" align="aligncenter" width="356"] বিসিবিএ এর মহাসচিব প্রকৌশলী বজলুর রহমান[/caption]
বক্তব্যে বিসিবিএ এর সদস্য সাইফুল্লাহ মানিক বলেন, পরিবেশ দূষণ মুক্ত বাংলাদেশ গড়তে মাটি পোড়ানো ইট ব্যবহার বন্ধ করে কনক্রিট ব্লক ব্যবহার করার বিকল্প নেই। পরিবেশ রক্ষার এ সংগ্রামে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।
সদস্য শাহআলম বলেন, পরিবেশ রক্ষায় সরকার যেভাবে এগিয়ে এসেছে আমাদের উচিৎ সরকারের সাথে একাত্বতা ঘোষণা করে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করা।
[caption id="attachment_2878" align="aligncenter" width="300"] বক্তব্য রাখছেন বাংলাদেসগ কনক্রিট ব্লক এসোসিয়েশন এর সদস্য সাইফুল্লাহ মানিক[/caption]
বক্তব্যের এর পর্যায়ে সদস্য গাফফার মিয়াজি বলেন, দীর্ঘস্থায়ী ও মজবুত আগামীর নির্মাণে মাটি ও জ্বালানি বিহীন কনক্রিট ব্লক ব্যবহারে সরকার যে লক্ষ্য নিয়েছে তা বাস্তবায়নে বিসিবিএ এর প্রতিটি সদস্যই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছেন।
[caption id="attachment_2870" align="aligncenter" width="360"] বক্তব্য রাখছেন গাফফার মিয়াজি[/caption]
বিসিবিএ এর সদস্য আহাম্মদ আলি বলেন, আমরা পরিবেশকে যেভাবে দূষিত করছি তা এখনই রোধ করতে না পারলে সামনে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে । পরিবেশ দূষণ রোধে এখনও অনেক পথ খোলা রয়েছে। প্রয়োজন শুধু দেশবাসীর মিলিত প্রচেষ্টা।
আবু ছাদাত মোহাম্মদ ছায়েম (বুলু) বলেন, বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। জলবায়ু রক্ষায় ভূমিকা রাখা যেহেতু এসডিজির একটি লক্ষ্য জলবায়ু কেন্দ্রিক, সেহেতু জলবায়ুর কথা মাথায় রেখে পরিবেশ বান্ধব অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে নতুন ভাবনা এবং তার বাস্তবায়ন করতে হবে।
এছাড়াও সদস্য শরিফুল ইসলাম শরিফ বলেন, পরিবেশ বান্ধব বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পরিবেশ বান্ধব উদ্যোক্তা তৈরির বিকল্প নেই বিসিবিএ এর সহযাত্রী হয়ে পরবর্তী প্রজন্মের জন্য পরিবেশ দূষণ মুক্ত সুন্দর সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করি এক সাথে।।তাই দেশ ও জাতির উন্নয়নে আমার এ ক্ষুদ্র প্রয়াস।
নিজাম উদ্দিন বলেন বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় আমাদের দেশ শীর্ষে!তাই আসুন জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের স্বার্থে কার্বন নিঃসরণ বন্ধ করি। ও সিদ্ধান্ত নেই আগামীর যে কোন প্রযুক্তি যেন হয় পরিবেশ বান্ধব প্রযুক্তি ।
সংগঠনের কার্যকারী সদস্য এস এম রুহুল আমিন বলেন, বাংলাদেশ কনক্রিট ব্লক এসোসিয়েশন (বিসিবিএ) এর প্রায় ১২০ জন সদস্য রয়েছে। এবং দিনে দিনে সংগঠনের সদস্য বৃদ্ধি পাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০২৫ ইং সালের মধ্যে মাটি পোড়ানো ইট ভাটা সম্পূর্ণ বন্ধ করে দিয়ে নির্মাণে কনক্রিট ব্লক ব্যবহার নিশ্চিত করার যে লক্ষ্য নিয়েছে তা পূরণে সংগঠনের প্রতিটি সদস্যই কাজ করে যাচ্ছি। আমরা সকলে নির্বিচারে বৃক্ষ নিধন বন্ধ এবং ফসলি জমির উর্বর মাটি কর্তন সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করে, নদী ড্রেসিং এর বালু ব্যবহার করে আধুনিক প্রযুক্তির কনক্রিট ব্লক ইন্ডাস্ট্রি স্থাপন করতে আমরা সব ধরনের সহায়তা প্রদান করবো।
[caption id="attachment_2872" align="aligncenter" width="459"] বক্তব্য রাখছেন সদস্য এস এম রুহুল আমিন[/caption]
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট (HBRI) এর সিনিয়র রিসার্চ অফিসার আহাসান হাবিব বনভোজন উপস্থিত হয়ে বাংলাদেশ কনক্রিট ব্লক এসোসিয়েশন (বিসিবিএ) এর কার্যক্রম কে সাধুবাদ জানিয়ে বলেন, পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ার এ সংগ্রামে আমাদের পাঁশে থেকে একসাথে কাজ করতে হবে।
[caption id="attachment_2879" align="aligncenter" width="484"] হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট (HBRI) এর সিনিয়র রিসার্চ অফিসার আহাসান হাবিব[/caption]
তিনি আরো বলেন, জাতিসংঘের দেওয়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণে একটা বড় ভূমিকা রাখতে পারেন তরুণ উদ্যোক্তারা। প্রতিটি ক্ষেত্রে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের এগিয়ে এসে।নতুন নতুন কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখতে পারে। জলবায়ু রক্ষায় ভূমিকা রাখা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেহেতু এসডিজির একটি লক্ষ্য জলবায়ু কেন্দ্রিক, সেহেতু জলবায়ুর কথা মাথায় রেখে পরিবেশ বান্ধব অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে নতুন ভাবনা এবং তার বাস্তবায়ন করতে হবে।
[caption id="attachment_2880" align="aligncenter" width="489"] বিসিবিএ এর চেয়ারম্যান এ এস এম সালেহ্ আহমেদ[/caption]
সভাপতির বক্তব্যে বিসিবিএ এর চেয়ারম্যান এ এস এম সালেহ্ আহমেদ সংগঠনের সকলকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সংগঠনের প্রতিটি সদস্যকে সহযোগিতা প্রদানের মাধ্যমে উন্নত দেশ ও জাতি গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার আহবান জানান। তিনি বলেন, এই সংগঠন ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার পাশাপাশি সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
আলোচনা শেষে পদ্মার ইলিশের সাথে মজাদার খাবার অনুষ্ঠান শেষে ট্রলারে দৃশ্যমান পদ্মা সেতু ভ্রমণ করেন সদস্যরা, এর মাঝে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হল খোলার দাবীতে উপাচার্যের কাছে রাবি ছাত্রলীগের স্মারকলিপি
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সভা অনুষ্ঠিত
পরিবেশ ও প্রকৃতি সুরক্ষা করতে না পারলে মরুভুমিতে রুপ নেবে উত্তরাঞ্চলঃ সাংবাদিক রানা
খানসামায় আত্রাই বার্তার পক্ষ থেকে মাস্ক বিতরণ কর্মসূচি
ইন্টারনেটের গতি বাড়াতে কাজ চলছে : আইএসপিএবি সভাপতি
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত