প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২১
সিংড়ায় শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগ, হামলা-বাধায় ঝিমিয়ে বিএনপি
শেখ নেছারুল ইসলাম
নাটোরের সিংড়া পৌরসভার সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি। এখন চলছে প্রার্থীদের শেষ মুর্হুতের প্রচারণা। তবে মেয়র পদে আ’লীগ ও বিএনপির প্রার্থীদের মধ্যে প্রচারণায় তুঙ্গে আছে জান্নাতুল ফেরদৌসের নৌকা। মেয়র প্রার্থী জান্নাতুল ফেরদৌস ছাড়াও নৌকার শেষ মুর্হুতের প্রচারণায় মাঠে আছেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক।
ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা যুবলীগ, শ্রমিকলীগ আলাদা আলাদা টিম নিয়ে নৌকার ভোট প্রার্থনা করছেন। গোল-ই আফরোজ সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি সজীব ইসলাম জুয়েল একঝাঁক ছাত্র-ছাত্রী নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে নৌকার প্রচারণা চালাচ্ছেন। নৌকার প্রচারণায় মাঠে আছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান। কামরান নিজেই মেয়র পদে নৌকার মনোনয়ন চেয়েছিলেন।
নিজে মনোনয়ন না পেলেও এখন দলের স্বার্থে নৌকার প্রচারণা করছেন। উপজেলার মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৩০টি সংগঠনের প্রায় শতাধিক কর্মী নৌকার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। শেষ মুর্হুতের প্রচারণায় প্রতি পাড়া-মহল্লায় গিয়ে নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক করছেন মেয়র প্রার্থী জান্নাতুল ফেরদৌস। সব মিলে আ’লীগের নৌকার প্রচারণা এখন গণজোয়ারে রুপ নিয়েছে। শেষ পর্যন্ত এই গণজোয়ার ঠিক থাকলে বিপুল ভোটে নৌকার জয় হবে বলে এমন প্রত্যাশা করছেন দলের নেতাকর্মীরা।
অপর দিকে হামলা, বাধা ও নানা জটিলতায় শঙ্কায় আছেন বিএনপি। দলটি নির্বাচনের শুরু থেকে এখন পর্যন্ত মেয়র প্রার্থী তায়জুলের ধানের শীষের তেমন কোন প্রচার প্রচারণা দেখাতে পারেনি। প্রতীক বরাদ্ধের পর থেকে আ’লীগ যেভাবে প্রচারণা চালাচ্ছেন সেই তুলনায় বিএনপির প্রচারণা খুবই কম। আ’লীগ পৌরসভার ১২টি ওয়ার্ডে নৌকার নির্বাচনী অফিস ও কমিটি গঠন করে প্রচারণা করছেন।
কিন্তু বিএনপির নির্বাচনী অফিস ও কমিটি গঠনের কথা মুখে শোনা গেলেও কোন ওয়ার্ডেই তেমন কোন কার্যক্রম নেই। তবে গত ১৯ জানুয়ারী ধানের শীষের সবচেয়ে বড় প্রচারণা দেখিয়েছে দলটির সহযোগী সংগঠন যুবদল। পৌরসভার বাহিরের ১২টি ইউনিয়ন থেকে নেতাকর্মী এনে এই প্রচারণা করা হয়েছে বলে প্রতিপক্ষ আ’লীগের অভিযোগ থাকলেও যুবদলের প্রচারণায় বড় সাফল্য দেখাতে পেরেছে বিএনপি। কিন্তু এর পর থেকেই হামলা ও বাধায় শঙ্কায় এখন অনেকটাই ঝিমিয়ে পড়েছে দলটির প্রচারণা।
এমতাবস্থায় সাধারণ মানুষ মনে করছেন ঝিমিয়ে পড়া বিএনপিকে পিছনে ফেলে একদম ফাঁকা মাঠেই গোল দিবেন আ’লীগের মনোনীত মেয়র প্রার্থী জান্নাতুল ফেরদৌসের নৌকা।
- সিংড়ায় মেয়র পদে নৌকার মনোনয়ন ফরম তুলে জমা দিলেন ফেরদৌস
- সিংড়ায় বিএনপি প্রার্থীর হুমকির প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ
- প্যারালাইজড হয়ে গিয়েছিল ওয়াহিদা খানমের শরীরের ডান পাশ
- এইচটিএমএল ও ওয়েব ডিজাইন - পর্ব ১
- সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সভা অনুষ্ঠিত
- রক্তদাতা খুঁজুন
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
প্রধান কার্যলয় : কলেজ মোড়, উপজেলা/থানা রোড, খানসামা-৫২৩০, দিনাজপুর
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা (সর্বস্ব সংরক্ষিত)