প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২১
স্বাধীনতার ৫০ তম বর্ষপূর্তি উপলক্ষে শীতবস্ত্র বিতরণ,
শেখ নেছারুল ইসলাম
স্বাধীনতার ৫০তম বর্ষপূর্তি ২০২১ইং উপলক্ষে দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভাবকী ইউনিয়ন এর নয়াবাজারে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন, বাংলাদেশ আওয়ামীলীগ ৫নং ভাবকী ইউনিয়ন শাখার সম্মানিত নেতৃবৃন্দ গণ,আজ সকাল ১১ঘটিকায়।গরীব ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন খানসামা উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক, জনাব, সফিউল আজম চৌধুরী লায়ন। এসময় ২২০ টি কম্বল সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয় এবং পরবর্তী সময়ে আরও কম্বল বিতরণ করা হবে মর্মে প্রতিশ্রুতি দিয়েছেন জনাব, সফিউল আজম চৌধুরী লায়ন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব, মোঃ রবিউল ইসলাম বাবু,সভাপতি ৪ নং ওয়ার্ড শাখা, ৫নং ভাবকী ইউনিয়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব, সফিউল আজম চৌধুরী লায়ন, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ খানসামা উপজেলা শাখা, দিনাজপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব,শফিকুল ইসলাম চেয়ারম্যান, ৫নং ভাবকী ইউনিয়ন পরিষদ। মোঃ আঃ সামাদ, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, ৫নং ভাবকী ইউনিয়ন শাখা, মোঃ আঃ মান্নান সরকার, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ, ৫নং ভাবকী ইউনিয়ন শাখা, মোঃ সামসুর রহমান পারভেজ, আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, খানসামা উপজেলা শাখা, মোঃ আজিজুল হক শাহ্, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, খানসামা উপজেলা শাখা, মোঃ আজিজুল হক, কোষাধ্যক্ষ, বাংলাদেশ আওয়ামীলীগ, খানসামা উপজেলা শাখা, মোঃ দেলোয়ার হোসেন, আহ্বায়ক, আওয়ামী- যুবলীগ, ৫নং ভাবকী ইউনিয়ন শাখা, এছাড়াও ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামীলীগ এর সদস্য বৃন্দ, ও উপজেলা আওয়ামীলীগ এর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
প্রধান কার্যলয় : কলেজ মোড়, উপজেলা/থানা রোড, খানসামা-৫২৩০, দিনাজপুর
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা (সর্বস্ব সংরক্ষিত)