প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২১
খানসামায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শেখ নেছারুল ইসলাম
খানসামায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
১ই জানুয়ারি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খানসামা উপজেলা শাখা ছাত্রদল কর্তৃক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
উক্ত আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,খানসামা উপজেলা শাখার আহবায়ক জনাব মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আ.স.ম. আতাউর রহমান- চেয়ারম্যান, ০১ নং আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদ ও সদস্য,খানসামা উপজেলা জাতীয়তাবাদী দল।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা জাতীয়তাবাদী দলের সদস্য জনাব মোঃ ইয়াসিন আলী এবং সাবেক ছাত্রদল নেতা ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জনাব মোঃ আবু হেনা মোস্তফা কামাল শিমুল।
এছাড়া সেখানে খানসামা উপজেলা শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক - আবু সাঈদ শাকিল মাহমুদ, মাহমুদুল ও সদস্য -রুমেন মিয়া, জুলকাদির, সামসুজ্জোহা, ওয়াজকুরুনী সহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
প্রধান কার্যলয় : কলেজ মোড়, উপজেলা/থানা রোড, খানসামা-৫২৩০, দিনাজপুর
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা (সর্বস্ব সংরক্ষিত)