প্রিন্ট এর তারিখ : ২৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২০
আত্রাই নদীর ভাঙ্গন প্রতিরোধে ১৮০০ মিটার নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন
শেখ নেছারুল ইসলাম ||
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড,দিনাজপুর- এর আয়োজনে "দিনাজপুর জেলার খানসামা উপজেলাধীন বিভিন্ন স্থানে আত্রাই নদীর অব্যাহত ভাঙ্গন প্রতিরোধ ও নদীর তীর সংরক্ষণ(১ম সংশোধিত) " শীর্ষক প্রকল্পের আওতায় আগ্রা(গোবিন্দপুর), বিষ্ণুপুর,পশ্চিম গোবিন্দপুর ও ফরিদাবাদ নামক স্থানে ১৮০০ মিটার নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেন জনাব আবুল হাসান মাহমুদ আলী,এমপি।
এ সময় উপস্থিত ছিলেন জনাব আহমেদ মাহবুব-উল-ইসলাম- খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাব মোঃ সফিউল আযম চৌধুরী লায়ন - সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ,খানসামা উপজেলা শাখা, জনাব আ.স.ম. আতাউর রহমান -চেয়ারম্যান, ১নং আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদ ও স্থানীয় ব্যক্তিবর্গ।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত