প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২০
নারায়ণগঞ্জে ১১ টি ইট ভাটায় মোবাইল কোর্ট অভিযান, ৬ টি ইট ভাটা ধ্বংস
শেখ নেছারুল ইসলাম ||
আজ ০৩/১২/২০২০ খ্রি. তারিখে নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এতে মোট ১১ টি ইট ভাটায় অভিযান চালিয়ে ৫০,০০০০০/(পঞ্চাশ লক্ষ ) টাকা জড়িমানা আদায় করা হয়। অভিযান ৬ টি ইট ভাটা সম্পূর্ণ ধ্বংস করা হয়।
উক্ত মোবাইল কোর্টে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর,সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মাদ সাদিকুর রহমান সবুজ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব হাবিবুর রহমান।
এসময় নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মুহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন স্যার সহ পরিবেশ অধিদপ্তরে অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যগণ নিরাপত্তা প্রদান করে সার্বিক সহায়তা করেন।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত