প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২০
দিনাজপুরে অবৈধভাবে পাখি শিকার : অভিযুক্ত আটক
শেখ নেছারুল ইসলাম
দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধভাবে বক শিকার করে নিয়ে যাওয়ার সময় ইঞ্জিনিয়ার কাউদুজ্জামান এর হাতে ধরা পরে যুবক।
উপজেলার বিভিন্ন যায়গায় প্রায় ২০ টি বক শিকার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে এক দল যুবক। যাওয়ার সময় স্থানীয় পশু প্রেমী ইঞ্জিনিয়ার কাইদুজ্জামান তাদের ১ নং আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদে নিয়ে যান।
এর পরে তাদের খানসামা থানায় নিয়ে যাওয়া হয়।
খানসামা থানা অফিসার ইনচার্য শেখ কামাল হোসেন বলেন, পাখি শিকার একটি অমানবিক কাজ। তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া হবে ।
উল্লেখ্য, ২০১৭ সালে ইঞ্জিনিয়ার কাইদুজ্জামান খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব-উল ইসলাম এর সহযোগিতায় খানসামা উপজেলাকে পাখির অভয়াশ্রম ঘোষণা করেন ।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
প্রধান কার্যলয় : কলেজ মোড়, উপজেলা/থানা রোড, খানসামা-৫২৩০, দিনাজপুর
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা (সর্বস্ব সংরক্ষিত)