প্রিন্ট এর তারিখ : ২৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২০
খানসামায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
শেখ নেছারুল ইসলাম ||
দিনাজপুরের খানসামা উপজেলার খামার পাড়া ইউনিয়ন শীমল তোলায় মোটরসাইকেল ও সাইকেলে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে ।
আজ সকাল ১১ টায় গাড়পাড়ার মোশরেফুর ইসলাম (১৮) মোটরসাইকেলে আসার সময় শীমল তোলার বাশিন্দা ইউসুফর (১৮) সাইকেলে সাথে সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক মোশরেফুর ইসলাম রাস্তার একটি গাছের সাথে ধাক্কা লাগে। ঘটনা স্থল থেকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে আসা হলে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট) এর কর্মরত চিকিৎসক ডাঃ নুর ফারিয়া আইরিন মোশরেফুর ইসলাম কে মৃত ঘোষণা করে।
উপজেলার খামার পাড়া ইউনিয়নের শীমল তোলার ইউসুফ সাইকেলে করে কোচিং থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে। তবে সামান্য ইউসুফ আহত হয়েছে।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত