প্রিন্ট এর তারিখ : ২৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২০
নীলাভ প্রেম (কবিতা ) : উপমা ইসলাম ইতি
শেখ নেছারুল ইসলাম ||
নীলাভ প্রেম
উপমা ইসলাম ইতি
প্রেমেই পড়েছিলাম তোমার রগচটা ভালোবাসার।
আমার অনিয়মিত জীবনে তোমার রাগমাখানো ভালোবাসা আমাকে জীবন দিলো।
গতানুগতিক নিয়মে চেষ্টা করতাম তোমার প্রেয়সী হবার।
কিন্তু বারবার হারতে হারতে একসময় তুমিও বুঝে গেলে আমি ব্যার্থ।
সত্যিই কি আমি ব্যার্থ ছিলাম নীল?
মাঝে মাঝে অবাক হতাম,তোমার নামটা নীল কেনো?
তখন কি আর জানতাম তুমি ব্যাথার নীল অপরাজিতা ফোটাবে আমার মনে?
শুরুতে অবশ্য ভেবেছিলাম হয়তো আমার মুক্ত নীল আকাশ।
কিন্তু সেই আকাশেও যে কালো রাত নামবে সেটা তখন ভাবি নি।
রাতের অন্ধকারে তো চোখের জল দেখা জায় না।
তারা শুকিয়ে জায় তোমার হাতের স্পর্শের অপেক্ষা করতে করতে।
তখন তোমার জীবনে উথাল পাথাল বৈশাখ,
আর আমার রিক্ত শীত।
শেষ দেখায় অনেক কথা বলবো ভেবেছিলাম, কিন্তু, তুমি একটা আবদার করে বসলে।
প্রেয়সী হবার লোভ সামলাতে না পেরে বললাম কি চাও আমার কাছে?
তুমি নীল পাথরের মতো বললে সময়।
কি ভীষণ ভারী পাথর বুকে চেপে বলেছিলাম, সময় নাও,ভালোবাসি।
সেটা হয়তো বোঝো নি তুমি।
সেটা বুঝলেও আমার ভালোবাসা যে তার থেকেও ভারী ছিলো সেটা বোঝো নি।
বুঝলে ত সময় নিয়ে ঠিকি ফিরে আসতে।
এখন হয়তো তোমার নতুন সূর্যোদয়।
আমার কিন্তু সেই একই ঘড়ির ক্ষীন টিকটিক শব্দ।
আজও আমি ভাবি সময় আছে।
সবে ত সকাল....
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত