প্রিন্ট এর তারিখ : ২৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২০
এইচএসসি পরিক্ষার বিষয়ে বৈঠকে বসতে চান বোর্ডের চেয়ারম্যানরা
শেখ নেছারুল ইসলাম ||
করোনা মহামারীতে স্থগিত থাকা পরিক্ষার বিষয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন সকল বোর্ডের চেয়ারম্যানরা ।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হকের সভাপতিত্বে আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আলোচিত ওই বৈঠক অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, করোনা মহামারীতে শিক্ষা প্রতিষ্ঠান না খোলার কারনে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরিক্ষা বাতিল করা হলেও এ বছরের এইচএসসি নেয়ার বাধ্যবাধকতা থাকায় তা বাতিলও করা হয়নি।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত