প্রিন্ট এর তারিখ : ০২ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২০
এইচটিএমএল ও ওয়েব ডিজাইন – পর্ব ২
শেখ নেছারুল ইসলাম ||
এইচটিএমএল শেখার জন্য কম্পিউটার বিষয়ে সাধারণ ধারনা থাকলেই হবে। এইচটিএমএল কোড লিখার জন্য কম্পিউটারে টেক্সট এডিটর ইন্সটল করতে হবে। কম্পিউটারে ডিফল্ট টেক্সট এডিটর হিসেবে Notepad ইন্সটল করা থাকে। তবে এটা দিয়ে শিখতে বা কাজ করতে তেমন সুবিধা পাওয়া যাবে না। এর জন্য ইন্টারনেট থেকে Notepad++ ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। নোটপ্যাড ডাউনলোড লিংক । ইন্সটল করা খুব সহজ তবে সমস্যা হলে ইউটিউব এর সাহায্য নিতে পারো।
আমরা এখন কোডিং করে এইচটিএমএল ফাইল তৈরি করে ফেলতে পারব। তবে এইচটিএমএল ফাইল দেখার জন্য দরকার একটা ইন্টারনেট ব্রাউজার। কেন বলতো ? আমরা এইচটিএমএল শিখছি ওয়েবসাইট তৈরির জন্য। আর ওয়েবসাইট দেখি ব্রাউজার এর মাধ্যমে যেমন Internet Explorer, Google Chrome, Mozilla Firefox, Opera Mini ইত্যাদি। কম্পিউটারে Internet Explorer ইন্সটল করা থাকে তবে ভালো কাজ শিখতে বা ইন্টারনেট ব্রাউজ করতে Google Chrome ব্যবহার করাই ভালো ।
ওয়েবসাইট কিভাবে আমরা দেখি ? ব্রাউজারের উপরে নির্দিষ্ট যায়গায় ওয়েবসাইট এর ঠিকানা লিখে কিবোর্ড থেকে এন্টার বোতামে চাপ দিলে সেই ওয়েব সাইটে নিয়ে যায়। আসল কাজ হচ্ছে ওয়েবসাইট তৈরি করার পরে সেটা আমাদের কম্পিউটারে থাকে, শুধু আমরাই দেখতে পাই। ওয়েবসাইট এর ফাইল গুলো (এইচটিএমএল) এমন একটা কম্পিউটারে রাখা হয় যা ২৪ ঘণ্টা ইন্টানেটে সংযুক্ত থাকে যাকে সার্ভার বলে। সার্ভারে রাখার পরে সেই ওয়েবসাইট এর একটা ঠিকানা নির্ধারণ করা যাকে ডোমেন নাম বলে।
যেমন আত্রাই বার্তার এই ওয়েবসাইট এর ফাইল গুলো রয়েছে একটা সার্ভারে, কেউ যখন www.attraibarta.com লিখে সার্চ করে তখন ব্রাউজার (Internet Explorer, Google Chrome, Mozilla Firefox, Opera Mini ইত্যাদি) সার্ভারের ফাইলগুলো খুঁজে তা প্রদর্শন করে। www.attraibarta.com হচ্ছে আত্রাই বার্তা ওয়েবসাইটে ঠিকানা বা ডোমেন নাম।
আমরা এখন আমাদের কম্পিউটারে এইচটিএমএল ফাইল তৈরি করব এবং তা ব্রাউজার দেখবো। উপরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তা খুব সংক্ষেপে এবং তোমাদের সহজ ভাবে বোঝানোর জন্য। এই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা হবে।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত