প্রিন্ট এর তারিখ : ০২ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২০
ভালোবাসার খুনসুটি - ভালোবাসার গল্প
শেখ নেছারুল ইসলাম ||
-সাথী শোন,
-কি রে, পিছু ডাকছিস কেনো?
-নাহ কিছু না যা।
-তো ডাকলি কেন?
-তোকে আরেকবার দেখতে ইচ্ছা করছিল তাই।
-তুই আমাকে দেখবি কেন? তোর বউ কে দেখবি।
-আমি তো বিয়েই করি নাই। বউ আসবে কোথা থেকে?
-বিয়ে কর। বউ খুঁজে নে।
-পাইছি।
-কি পাইছিস?
-বউ পাইছি দেখবি?
-নাহ তুই দেখ তোর বউ?
-আরে দেখ না, তুই আমার বেষ্ট ফ্রেন্ড তুই না দেখলে কে দেখবে ।
-ওই হারামি আমার ছবি তোর মানিব্যাগ এ ক্যান।
-আমার বউ এর ছবি আমি যেখানে ইচ্ছা সেখানে রাখব। তাতে তোর কি?
-কি কইলি, আমি তোর বউ? দ্বারা দেখাচ্ছি মজা।
-তুই ওই হাতির মতো শরীর নিয়ে আমাকে ধরতে পারবি না। হুদাই দৌড়চ্ছিস ক্যান?
-তোকে তো আজ...
-হা হা হা। যাহ বাড়ি গিয়ে মুরি খা আমার মিষ্টি বউ ।
-আজ ছেরে দিলাম।
পরের দিন.....
-ওই বল্টু উঠ।
-ওই মাইয়া, আমি বল্টু না। আমার নাম সাহেদ। আর তুই আমার রুমে ক্যান?
-আমি না তোর বউ? আর আন্টির কাছে পারমিশন নিছি।
-ওহ তাই, মা এই মা।
-ছাগলের মতো ম্যা ম্যা করিস ক্যান?
-ওই ছাগল বলবি না আমাকে।
-আমি আমার স্বামীকে যা ইচ্ছা তাই বলব। তাতে তোর কি?
-আমি আবার তোর স্বামী হইলাম কবে?
-কেন? যবে থেকে আমি তোর বউ হইছি, ঠিক তখন থেকেই।
-তাহলে তুই কালকের প্রতিশোধ নিচ্ছিস?
-কেনো তুই আমার স্বামী হবি না? হতে কোনো সমস্যা আছে?
-এহ আসছে হাতির মতো একটা শরীর নিয়া আসছে বউ হতে ।
- ওই কি বললি ?আমাকে আবার হাতি বললি?
- এই তোর কী কানের সমস্যাও আছে নাকি ?
- সাহেদ... । বিয়ের পরে চারটা বাচ্চা হলেও তোর সাথে কথা বলব না দেখিস ।
- আমার বয়েই গেছে কথা বলতে ।
- দেখা যাবে কে কথা বলে আর কে চুপ করে থাকে ।
- মা.. এই মা...
- আবার ছাগলের মতো ম্যা ম্যা করছিস ।
=>এই কি হলো তোদের , কখন একসাথে ভালো ভাবে থাকতে পাড়িস না তোরা?
- আন্টি দেখো না , তোমার ছেলে আমাকে হাতি বলেছে, নিজে একটা জলহস্তী ।
- মা দেখছ আমাকে আবার জলহস্তী বলে এই মেয়ে ।
=> ঠিকি তো বলেছে , সকাল ১০টা পর্যন্ত ঘুমালে তো জলহস্তী বলবে । সরি বল সাথীকে...
- মা তুমিও শেষে কিনা একটা হাতির দলে যোগ দিলে?
-বেশি কথা না বলে সরি বল তাড়াতাড়ি ।
-মা আমি তোমাকে আবার বলছি , আমি সরি...(কথা শেষ করতে না দিয়েই)
-আন্টি সরি বলেছে ।
=> ভদ্র ছেলে ।
- মা আমি কখন সরি বললাম ?
=> আল্লাহ্ , তোমাদের ঝগড়া কোনদিন শেষ হবে না আমি তোদের মাঝে আর নাই । তোরা ঝগড়া কর আমি গেলাম ( সাহেদের মা চলে গেল )
- এই সাহেদ ,
-হুম,
-রাগ করেছিস ?
- নাহ , খুশি হয়েছি ।
-আচ্ছা আমি তোর সাথে কেন এমন করি তুই বুঝিস না ?
- না ।
- সত্যি কি বুঝিস না ?
- আরে বললাম না ,বুঝিনা ।
সাথী উঠে চলে যাচ্ছে । সাহেদ তার হাত ধরে টান দিলো, সামলাতে না পেরে সাথীর ভারসাম্যহীন দেহ লুটিয়ে পড়ল সাহেদের প্রশস্ত বুকে । এভাবেই খুনসুটির মধ্যেদিয়ে চলতে থাকে সাহেদ ও সাথীর মতো নিস্তব্ধ প্রেমের গল্পগুলো । কখন খুনসুটি কখনো রাগ আবার কখনো অভিমান । কিন্তু বেলাশেষে তাদের দুটি মন মিলেমিশে হয়ে যায় মুক্ত পাখির মতো । সীমাহীন আকাশ বাধাহীন পথ নিয়ে যায় তাদের বহু দূরে ।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত