খানসামায় সেনাবাহিনী কতৃক দুস্থ্য মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
দেশের করোনাভাইরাস সংকট মোকাবেলায় দিনাজপুর জেলার ১৩ টি ইউপজেলায় দিনমজুর, গরীব, এতিম, অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে ৬৬ পদাতিক ডিভিশনের সহায়তা প্রদান কর্মসূচি চলমান রয়েছে। তার ধারাবাহিকতায় গতকাল খানসামা উপজেলার খানসামা মডেল হাইস্কুল মাঠে ভিক্তভুগিদেও দিনমজুর, গরীব, এতিম, অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে আটা, চাল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক ও হ্যান্ড স্যনিটাইজার বিতরণ করেন ১৬ পদাতিক ব্রিগেড এর অধিনস্ত বীর (রিয়ার) এর অধিনায়ক মেজর আব্দুলাহ-আল-ইমরান, পিএসসি। এসময় সেখানে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাববুব-উল-ইসলাম, অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন, খানসামা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাফফর হোসেন, প্রেসক্লাবের সাধারণ স¤পাদক সিকান্দার আলী কাবুল।
১৬ পদাতিক ব্রিগেড এর অধিনস্ত বীর (রিয়ার) এর অধিনায়ক মেজর আব্দুলাহ-আল-ইমরান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা পরবর্তি দেশের সকল পরিস্থিতি মোকাবেলায় জনগনের পাঁশে ছিল এবং ভবিষ্যতেও দেশের যে কোন প্রয়োজনে সর্বদা পাঁশে থাকবে।