ঢাকা   রোববার, ১৭ মে ২০২৬
আত্রাই বার্তা

বিজয় দিবস উপলক্ষে "মাকসেস" এর পক্ষ থেকে শহীদদের প্রতি দোয়া ও আলোচনা অনুষ্ঠান

দিনাজপুরের খানসামা উপজেলায় বিজয় দিবস পালনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো সেচ্ছাসেবী সংগঠন "মানব কল্যান সেবা সংঘ"। আজ বুধবার বিকালে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঙ্গারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা আহম্মেদ শাহ্, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রয়েল স্টার স্কুলের প্রতিষ্ঠাতা ও বাংলা ভাষা কলেজের প্রভাষক জনাব মোঃ আনোয়ার হোসেন, বক্তব্য রাখেন আকবর আলী শাহ্ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ হাসান আলী । আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন খানসামা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরনবি ইসলাম, আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হাফেজ মোমিনুল ইসলাম, সেকেন্দার আলি,আনিসুর রহমান,শ্রী চিয়েন সরকার (সবুজ) প্রমুখ। এ সময় বক্তারা বলেন,জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকার কাজ করে যাচ্ছে। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংঘের সভাপতি মোঃ জসিম উদ্দিন,প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম,মহিলা বিষয়ক সম্পাদক সিনহা মারিয়া রেবেকা সহ বিভিন্ন দায়িত্বশীল ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। সভাটির দোয়া পরিচালনা করেন,হাফেজ মোঃ মোমিনুল ইসলাম।

আত্রাই বার্তা

রোববার, ১৭ মে ২০২৬

বিজয় দিবস উপলক্ষে "মাকসেস" এর পক্ষ থেকে শহীদদের প্রতি দোয়া ও আলোচনা অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২০

featured Image
দিনাজপুরের খানসামা উপজেলায় বিজয় দিবস পালনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো সেচ্ছাসেবী সংগঠন "মানব কল্যান সেবা সংঘ"। আজ বুধবার বিকালে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঙ্গারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা আহম্মেদ শাহ্, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রয়েল স্টার স্কুলের প্রতিষ্ঠাতা ও বাংলা ভাষা কলেজের প্রভাষক জনাব মোঃ আনোয়ার হোসেন, বক্তব্য রাখেন আকবর আলী শাহ্ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ হাসান আলী । আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন খানসামা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরনবি ইসলাম, আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হাফেজ মোমিনুল ইসলাম, সেকেন্দার আলি,আনিসুর রহমান,শ্রী চিয়েন সরকার (সবুজ) প্রমুখ। এ সময় বক্তারা বলেন,জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকার কাজ করে যাচ্ছে। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংঘের সভাপতি মোঃ জসিম উদ্দিন,প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম,মহিলা বিষয়ক সম্পাদক সিনহা মারিয়া রেবেকা সহ বিভিন্ন দায়িত্বশীল ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। সভাটির দোয়া পরিচালনা করেন,হাফেজ মোঃ মোমিনুল ইসলাম।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত